অনুমোদিত ইমেইল আইডি ব্যবহার না করে অন্য আইডির মাধ্যমে হজযাত্রী প্রাক-নিবন্ধন করায় একটি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের (হজ লাইসেন্স নম্বর-১৪৭৮) মালিককে সম্প্রতি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ২০২৪-এর যোগ্য এজেন্সির তালিকাভুক্ত ছিল। কিন্তু এবার হজযাত্রীর প্রাক-নিবন্ধন বা নিবন্ধন করে হজ কার্যক্রমে এখনো অংশ গ্রহণ করেনি।
এতে আরও বলা হয়, এই এজেন্সির মাধ্যমে বর্তমানে ২৬ জন হজযাত্রী প্রাক-নিবন্ধন করেছেন। কিন্তু অনুমোদিত ইমেইল আইডি ব্যবহার না করে অনà