বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

বাতিল হতে পারে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ৫৯ জেলায়(ডিসি) জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে ফের আপত্তি তুলেছে আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত 'বিএনপিপন্থি' হিসেবে পরিচিত কর্মকর্তারা। এখন তাদের আপত্তির মুখে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে সদ্য নিয়োগ পাওয়া ডিসিদের একটি ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ বেলা ১১টায় । সেটিও অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডিসিদের পদায়ন হওয়া কর্মস্থলে যাত্রা করতে বারণ করা হয়েছে।

গত সোমবার এবং মঙ্গলবার দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা।

এদিন দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কে, এম, আলী আযম ও জিয়াউদ্দিনের অফিস কক্ষে হট্টগোল করেন তারা। বেলা ৩টায় বঞ্চিত কর্মকর্তারা এ দুই যুগ্ম সচিবের কক্ষও অবরুদ্ধ করে রাখেন। কর্মকর্তাদের রোষানল থেকে নিজেকে রক্ষা করতে যুগ্ম সচিব আলী আযম পাশের রুমের ভাতরুমে প্রবেশ করেন এবং দরজা বন্ধ করে প্রায় ২ ঘণ্টা পর সিনিয়র কর্মকর্তারা সেখানে গিয়ে তাকে বের করে আনেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ