শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী: তৈমুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হলে জাতীয় সংকট সৃষ্টি হবে। আর সে সংকটে ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ,মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় ক‌মিশনারের কার্যাল‌য়ে ‌ঢাকা-৫ আসনের প্রার্থীকে সঙ্গে নিয়ে ম‌নোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। 

তৈমূর আলম বলেন, আমরা তৃণমূল বিএনপি থেকে যাদের মনোনয়ন দিয়েছি তাদের মধ্য থেকে ঢাকা-৫ আসনে আমাদের মনোনীত প্রার্থী কে এম আবু হানিফ হৃদয়ের পক্ষে ফরম দাখিল করলাম। পাশাপাশি বাকি সব আসনে আজকেই আমাদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করবেন।

এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি। বলেন, প্রধানমন্ত্রী জাতির কাছে অঙ্গীকার করেছেন এবার নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। কিন্তু আমরা গতকাল দেখেছি সরকার দলীয় প্রার্থীরা নির্বাচনী আচরণ ভাঙছেন। তারা বড় বড় শোডাউন করে মনোনয়ন দাখিল করছে।

অভিযোগ করে তিনি আরও বলেন, ১ আসনে সরকার দলীয় প্রার্থী অস্ত্র প্রদর্শন করে মনোনয়ন দাখিল করেছেন। সেই সমস্ত ছবি পত্রিকাগুলোয় প্রকাশ পেয়েছে। এই পত্রপত্রিকার ছবি আমি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবো। প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন আমি আশা করব তিনি সেটি রক্ষা করতে সক্ষম হবেন।

নারায়ণগঞ্জ-১ আসনে তৈমূর আলম খন্দকার নৌকাকে পরাজিত করতে পারবেন কিনা প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, কোনো ব্যক্তিকে শক্তিশালী মনে করি না। আবার ছোট করেও দেখি না। আমি আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি। সুতরাং নির্বাচনে মন্ত্রী কোনো বিষয় নয়, বিষয় হলো জনগণ।

সরকারের সাথে আপনারা নাকি আসন ভাগাভাগি করেছেন? উত্তরে তৈমূর বলেন, যারা এ ধরনের কথা বলছে তাদেরকে তথ্যপ্রমাণ নিয়ে হাজির হতে বলেন।  

নির্বাচন কমিশনের কাছে অভিযোগ না করে প্রধানমন্ত্রীর কাছে কেন অভিযোগ করতে চান? জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতির কাছে অঙ্গীকার করেছে। আর তার বিরোধী মতাদর্শের লোকজনকে রক্ষা করার দায়িত্বও তার। তাই আমি তার কাছে অভিযোগ জানাতে চাই। নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু না হয়। তাহলে জাতীয় সংকট সৃষ্টি হবে। আর এই সংকটের ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ