শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

মাওলানা আব্দুল গণী রহ. এর জানাযা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস (শায়খে সানী) মাওলানা আবদুল গণী রহ. এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।  

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ১১ টায় ফরিদাবাদ মাদ্রাসা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ফরিদাবাদ মাদরাসা মুহতামিম ও মরহুমের ভাতিজা মাওলানা আব্দুল কুদ্দুস। এরপর তাকে মাদ্রাসার মাকবারায় দাফন করা হয়।

জানাযায় মাওলানা আবদুল মতিন পীর সাহেব ঢালকা নগর, আল হাইআতুল উলয়া লিল জামুয়াতুল কওমিয়া পরীক্ষার নিয়ন্ত্রক মাওলানা ইসমাঈল বরিশালী, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের প্রতিনিধি টিমসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

জানাযা পূর্ববর্ত বক্তব্য দেন মিরপুর দারুর রাশাদ মাদরাসা মাওলানা হাবিবুর রহমান, ফরিদাবাদ জামালুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা ইমদাদুল ইসলাম,  সেগুন বাগিচা মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আকবর কমপ্লেক্সের মুফতি আব্দুস সবুর, মরহুমের দশ বছরের খাদেম মুফতি কামরুজ্জামান প্রমূখ।

এদিকে গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি ছিলেন। গত সোমবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ২ টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার তাকে আইসিউতে নেওয়া হয়। 

প্রসঙ্গত, ৭০ বছর বয়সী প্রবীণ এ আলেমের ২০১৬ সালে পাকস্থালিতে ক্যান্সার ধরা পড়ে। দেশে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার উদ্দেশ্য  ২০১৭ সালে তাকে ভারতে নেওয়া হয়। ভারতের কলকাতা সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধীনে দীর্ঘদিন  চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে গত কয়েক মাস আগে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকে আবারো তার অবস্থার অবনতি ঘটে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ