বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাওলানা আ. গণীর ইন্তেকালে জাতি এক বরেণ্য আলেমকে হারালো : ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস (শায়খে সানী) মাওলানা আবদুল গণী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুহাদ্দিস মাওলানা আবদুল গণীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম মরহুম মুহাদ্দিস মাওলানা আবদুল গণীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার মাগফিরাত কামনা করেছেন। 

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মুহাদ্দিস মাওলানা আবদুল গণী সাহেব একজন বরেণ্য ও মুহাক্কিক আলেম ছিলেন। তিনি বহু দীনি মারকাযের সাথে জড়িত ছিলেন। মসজিদ মাদরাসাসহ দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়েছেন তিনি। তার ইন্তেকালে দেশবাসী একজন বরেণ্য আলেমকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।

মহান রব্বুল আলামিন মরহুমের সকল খেদমতকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা করুন। সেইসাথে পরিবার পরিজনকে সবর করার তৌফিক দিন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ