বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ জানুয়ারি  । এই নির্বাচনে জাতিসংঘ কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। এ ব্যাপারে জাতিসংঘ জানিয়েছে, সুনির্দিষ্ট ‘ম্যান্ডেট’ ছাড়া আমরা এমন সিদ্ধান্ত খুবই কম নিয়ে থাকি।

বুধবার (২৯ নভেম্বর) এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ কথা জানিয়েছেন। 

সাংবাদিক তার কাছে জানতে চায়— হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করেছে বিরোধীদলীয় নেতাকর্মী এবং সমালোচকদের বিরুদ্ধে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীদের চলমান পর্যায় ক্রমিক দমনপীড়ন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব করে তুলছে। ভয়েস অব আমেরিকার ইংলিশ সংস্করণের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ একটি ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব সুনির্দিষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন?

জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, এসব নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। সুনির্দিষ্ট কোনো ‘ম্যান্ডেট’ ছাড়া এমন সিদ্ধান্ত আমরা খুব কম, খুবই কম নিয়ে থাকি। হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্য সংগঠনগুলোর রিপোর্ট আমরা দেখেছি। জনগণ যাতে তাদের ভোট মুক্তভাবে দিতে পারে, মুক্তভাবে মত প্রকাশ করতে পারে, যে কোনো হয়রানিমুক্ত থাকতে সক্ষম হয় তা নিশ্চিত করতে সব দলের প্রতি আমরা আবারও আহ্বান জানাই।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ