বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে মুফতী আরশাদ রাহমানীর শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

হযরত হাফেজ্জী হুজুর রহ. ও মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক হারদুয়ী রহ. এর সুযোগ্য খলিফা প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সভাপতি ও মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা ঢাকার মুহতামিম মুফতি আরশাদ রাহমানী।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) আওয়ার ইসলামে পাঠানো এক শোকবার্তায় মুফতি আরশাদ রাহমানী বলেন, হারদুয়ী রহ. এর সুযোগ্য খলিফা প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান রহ. এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন এ দেশের উম্মাহ দরদি মুরব্বি।

তিনি বলেন, তার জীবনের সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো তিনি সাধারণ মানুষের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দিতে ব্যাপক কাজ করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠা করেছেন কুরআনি মক্তব।

তিনি আরো বলেন, প্রফেসর হযরত চলে গেলেও তার কর্মময় জীবনের বিভিন্ন খেদমতের ধারা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। আমি আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তার শোকার্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ