বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘নিহত পুলিশকে হত্যা করেছে ছাত্রদল নেতা, ফুটেজ আছে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

বিএনপির সঙ্গে সংঘর্ষে পারভেজ (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তাকে এক ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল পারভেজকে এক ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে। সেই ফুটেজ আমাদের কাছে আছে।

এর আগে, রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পারভেজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

এদিন নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত পথচারী, সাংবাদিক ও পুলিশসহ আহত অন্তত ৪০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ