বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সন্তানের সামনেই হাতুড়ি দিয়ে গৃহবধূকে হত্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

বগুড়ায় হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে তাসলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তখন ওই গৃহবধূর তিন বছর বয়সী শিশুকেও হাতুড়ি দিয়ে আঘাত করে মরদেহের পাশে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার গৃহবধূর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। তাসলিমা ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল শহরের ভাঙাড়ির ব্যবসা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সিরাজুল ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে আসেন । কিন্তু এসে দেখেন ঘর অন্ধকার হয়ে আছে। লাইট জ্বালালে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশেই রক্তমাখা হাতুড়ি পড়ে ছিল। তাদের তিন বছরের শিশু হাত-পা বাঁধা অবস্থায় পান সিরাজুল। এমন অবস্থা দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন এবং আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে আসে। পরে ছেলেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শিশুটির চিকিৎসা চলছে।  তাসলিমার স্বামী সিরাজুল ইসলাম বলেন, কে বা কারা তার স্ত্রীকে মেরেছে আমি অনুমান করতে পারছি না। তাসলিমার মোবাইল ফোনও খুঁজে পাওয়া যায়নি।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত না পুলিশ। তবে আমরা অনুসন্ধান শুরু করে দিয়েছি। সব ধরনের বিষয় মাথায় রেখে আমরা তদন্ত করছি।

এমআই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ