বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুব মজলিসের সমাবেশ আগামীকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে আগামীকাল (২০ অক্টোবর) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন রাস্তায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।  

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে যুব সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। সমাবেশ থেকে আগামীদিনের কর্মসূচি দেওয়া হবে। আমরা দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যুব সমাবেশ সফল করার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

মাওলানা আবুল হাসানাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে মজলিস শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী। এ ছাড়াও জাতীয় ও যুব নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ