বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান : পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, নিরাপদে স্বেচ্ছায় টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান।

একইসঙ্গে রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতি এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সম্পৃক্ততার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ শরণার্থী-বিষয়ক হাইকমিশনার আয়োজিত ‘হায় লেভেল মিটিং অন রোহিঙ্গা রিফিউজি’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মিয়ানমারের পাঠ্যক্রম অনুসারে শিক্ষা প্রদান এবং কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জন্য দক্ষতা উন্নয়ন কার্যক্রম প্রত্যাবাসন উদ্যোগের সহায়ক ও পরিপূরক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন।

বৈঠকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য জাতিসংঘ শরণার্থী-বিষয়ক হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা ও মিয়ানমারে তাদের ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতা কামনা করেন।

ফিলিপ্পো গ্র্যান্ডি রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে স্বেচ্ছায় প্রত্যাবাসনের কথা উল্লেখ করেন এবং সেই লক্ষ্য অর্জনে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ