বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

একটা-দুইটা দল অংশ না নিলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে: ওবায়দুল কাদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান মেনেই নির্বাচন হবে। সেই নির্বাচনে কেউ যদি অংশ না নেয়, সেজন্য তো নির্বাচন বন্ধ থাকবে না।

বুধবার (১৮ অক্টোবর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন। স্বাধীন নির্বাচন কমিশনের অধিনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন স্বাধীন। সংবিধান মেনেই নির্বাচন হবে। একটা-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই। ওবায়দুল কাদের আরও বলেন, জিয়াউর রহমানের বিএনপির হত্যার রাজনীতি এখনো শেষ হয়নি। সেই হত্যার রাজনীতি বাংলার মাটি থেকে নির্মুল করতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত আছে। এসময় তিনি বলেন, শেখ রাসেলের মতো শিশুদের জন্য দেশকে সম্পূর্ণ নিরাপদ করে না তোলা পর্যন্ত আমাদের লড়াই চলবে।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ