বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে: খেলাফত মজলিস 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরাইলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ওআইসিসহ মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার (১৭অক্টোবর) যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এসব কথা বলেন।

তারা বলেন, দীর্ঘ ১০ দিন ধরে ইসরাইলি বর্বর বিমান হামলায় অবরুদ্ধ গাজা আজ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ফিলিস্তিনি
সাধারণ মানুষ হত্যা করেই ইসরাইলী বর্বরতা থেমে নেই। গাজার জরুরি উপকরণ ও ত্রাণ সামগ্রী পাঠানোর পথও অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরাইলী বাহিনী।

তারা আরো বলেন, এই মুহূর্তে আহতদের জরুরি চিকিৎসা সামগ্রী থেকে শুরু করে নিহতদের কাফনের কাপড় সংকট চলছে গাজায়। বিদ্যুৎ, খাদ্য ও পানি সংকটে ২০ লক্ষ গাজাবাসী আজ বিপর্যস্ত। গাজায় জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে হবে।

পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান, ইসরাইলি বর্বরতা বন্ধ এবং অবরুদ্ধ গাজাবাসীকে ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ