বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে: বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার পরিবর্তন করতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে।

আসাদুজ্জামান খান, ‘বিএনপি একের পর এক সমাবেশ, একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা বলছে, এভাবে তারা লাগাতার কর্মসূচি দিয়ে যাবেন। তারা যেটা চাচ্ছেন যে সরকার পতন। এই ধরনের আচরণ কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন সরকার পরিবর্তন হবে না। আমরা সবসময় বলে আসছি সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে।’

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- আইডিইবিতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ যদি আপনাদের ভোট দেয়, আপনারা অবশ্যই জয়যুক্ত হলে সেখানে (সরকারে) যাবেন। এ ধরনের আন্দোলন, ঘেরাও, অবস্থান, জ্বালাও-পোড়াও ২০১৪-১৫ সালে আপনারা দেখেছেন। তাদের আন্দোলনের মাত্রা ছিল কতখানি। ৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। সে কারণে আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছেন- বিএনপি আবার সেই অবস্থায় যেতে পারে। আমরা মনে করি তারা একবার ভুল করেছেন, আর একবার ভুল করলে এ দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।’

বিএনপির ১০ লাখ নেতাকর্মী ঢাকায় অবস্থান করবেন- এই ধরনের কোনো গোয়েন্দা তথ্য আছে কি না এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শুনেছি, আমাদের কাছে বিএনপি নেতাকর্মীরা বা তাদের নেতাকর্মীরা যেভাবে বলছেন সেগুলোর ওপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে।’

মন্ত্রী বলেন, ‘এদেশের জনগণ কোনো অন্যায়, কোনো অত্যাচার মেনে নেয়নি। কাজেই জনগণই এর জবাব দেবে।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ