মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নির্বাচনে আসুন, ভোট সুষ্ঠু করব ইনশাআল্লাহ : বিএনপিকে ইসি আলমগীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন রাজনৈতিক মামলা না দেওয়া এবং পুরনো মামলায় গ্রেফতার না করতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

আজ রোববার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘তফসিল ঘোষণার পর পুরনো মামলায় কাউকে গ্রেফতার করা হলে হস্তক্ষেপ করবে ইসি’।

তিনি বলেন, ‘আমাদের নির্বাচন নিয়ে কোনো টেনশন নেই। আপনারা কি কখনো আমাদের টেনশনে দেখেছেন? আমরা ফুললি কনফিডেন্ট, নির্বাচন হবে। এটা ঠিক আপনারা দেখেন কোনো নির্বাচনেই সব রাজনৈতিক দল আসে না। আপনারা ইতিহাসে দেখেন, ৭০ এর নির্বাচনেও সব দল নির্বাচনে আসে নাই। ৪৪টা দল তো নির্বাচনে আসবে আবার কোনো দল নাও আসতে পারে’।

মো. আলমগীর আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব। উনাদের দাবি যাদের কাছে আছে সেটা তাদের কাছে আছে। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা চাই সব রাজনৈতিক দল আসুক। আমরা চাই তারা (বিএনপি) নির্বাচনে আসুক। এ পর্যন্ত সব ভোট সুষ্ঠু করে আসছি সামনেও ভোট সুষ্ঠু করব ইনশাআল্লাহ।

সংলাপের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো সংলাপের বিষয়ে কোনো আলোচনা হয়নি’।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ