মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে : পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, আমরা বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরাইল ২টি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার হাটখলা ইউনিয়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শিবের বাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ সারা জীবনই মানুষের মঙ্গল চাই, মানবাধিকার চাই। ফিলিস্তিনী জনগণ তাদের অধিকার নিয়ে প্রায় ৭৩ বছর ধরে সংগ্রাম করে আসছে। এ বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান ফিলিস্তিনের পক্ষে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন ফিলিস্তিনের পক্ষে ছিলেন। তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই নীতিতে বিশ্বাসী। মন্ত্রী বলেন, ইসরাইলের সাথে আমাদের কোন ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব একটু ধাক্কা খাবে। সেই ধাক্কায় হয়তো বাংলাদেশের কিছু অসুবিধা হতে পারে।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ