মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে: পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আজকের ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ফিলিস্তিন ৭৩ বছর ধরে নির্যাতিত হচ্ছে। আমরা সব সময় তাদের পক্ষে। এটা আামাদের নীতিগত অবস্থান। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেটের শিবেরবাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন ৭৩ বছর ধরে নির্যাতিত হচ্ছে। আমরা সব সময় তাদের পক্ষে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তাদের পক্ষে ছিলেন, প্রধানমন্ত্রীও তাদের পক্ষে। এটা আমাদের প্রিন্সিপল পজিশন (নীতিগত অবস্থান)। আমরা সারা জীবনই মানুষের মঙ্গল চাই, মানবাধিকার চাই।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্য নেই। আমরা তাদের স্বীকৃতিও দেইনি। আমরা চাই ফিলিস্তিন ও ইসরায়েলের টু স্টেট সলিউশন (দ্বি-রাষ্ট্র সমাধান)। আমরা মনে করি, শান্তি-সমঝোতার জন্য টু স্টেট সলিউশন না হলে এখানে শান্তি আসবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের জন্য সারা পৃথিবীই একটা ধাক্কা খাবে। সেই ধাক্কায় যদি সবার অসুবিধা হয়, তবে আমাদেরও অসুবিধা হবে।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ