মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকা-ভাঙ্গা রেলের ভাড়া পুনর্বিবেচনা করতে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলওয়ে প্রস্তাবিত ভাড়া পুনর্বিবেচনার দাবিতে রেল মন্ত্রণায়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, প্রধান পরিকল্পনা কর্মকর্তা, রেলমন্ত্রীর একান্ত সচিব ও প্রকল্প পরিচালক বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

আজ বুধবার (১১ অক্টোবর) এ নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অভিজিৎ বিশ্বাস।

নোটিশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুসারে, পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আন্তঃনগর ট্রেনের নন এসি চেয়ারের প্রস্তাবিত ভাড়া ৩৫০ টাকা এবং এসি চেয়ারের প্রস্তাবিত ভাড়া ৬৬৭ টাকা। কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ভাড়া লাগে ৩৪৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৬৫৬ টাকা। এখানে লক্ষণীয় বিষয় হলো ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গার দূরত্ব মাত্র ৭৭ কিলোমিটার, যেখানে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩২১ কিলোমিটার। সে হিসেবে ঢাকা-ভাঙ্গা রুটের দূরত কম হওয়ায় ভাড়াও কম হওয়ার কথা, কিন্তু দুঃখজনকভাবে ঢাকা- চট্টগ্রাম রুটের থেকেও বেশি ভাড়া প্রস্তাব করা হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নোটিশে আরও বলা হয়, বর্তমানে প্রতি কিলোমিটারে এসি চেয়ারের ভাড়া ১.৯৫ টাকা এবং নন এসির ভাড়া ১.১৭ টাকা। সে হিসেবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৭৭ কিলোমিটারে দূরত্বে ভাড়া হওয়া উচিত নন এসিতে ৯০ টাকা এবং এসিতে ১৫০.১৫ টাকা। কিন্তু প্রস্তাবিত ভাড়া এই ভাড়ার চেয়ে প্রায় চার গুণ বেশি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। গত ২৪ সেপ্টেম্বর গঠিত রেলওয়ে কমিটি যে ভাড়া আদায়ের প্রস্তাবনা করেছে, তা নিঃসন্দেহে জনস্বার্থবিরোধী।

অ্যাডভোকেট অভিজিৎ বিশ্বাস বলেন, পদ্মা রেল-সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রুটে চলাচলকারী ট্রেনে প্রস্তাবিত জনপ্রতি ভাড়া পুনর্বিবেচনা করে ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। অন্যথায় আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ