মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যে পর্যায়ের নেতাই হোক, ওয়ারেন্ট থাকলেই গ্রেপ্তার: ডিবি হারুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যেই পর্যায়ের নেতাই হোক, আইন তার নিজস্ব গতিতে চলে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না। ওয়ারেন্ট থাকলেই গ্রেপ্তার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কাজই অপরাধী ব্যক্তিকে আইনের আওতায় আনা।

আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান বলেন, আইন সবার জন্য সমান। সে রাজনৈতিক ব্যক্তিই হোক কিংবা অন্য যেকোনো ব্যক্তি। কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ও সুস্পষ্ট মামলা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, লক্ষ্মীপুরে তার (এ্যানি) বিরুদ্ধে মোট দুটি ওয়ারেন্ট আছে। জেলা পুলিশের অনুরোধের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশকে আঘাতের মামলায়ও তিনি এফআইআরভুক্ত আসামি।

তিনি আরও বলেন, দুইটি ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরে আনে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলেও তিনি আদালতে হাজির হননি, জামিন নেননি। তিনি কোনো মামলাতেই হাজির হননি। ওয়ারেন্ট থাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করে। ওয়ারেন্টের কথা পুলিশের পক্ষ থেকে বারবার জানালেও এ্যানি আদালতে হাজির হননি বলেও উল্লেখ করেন হারুন অর রশীদ।

এর আগে, মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে ধানমন্ডির বাসা থেকে এ্যানিকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ বলছে, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর ও রাজধানীর ধানমন্ডিতে দুটি মামলায় ওয়ারেন্ট ছিল।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, নাশকতার একটি মামলায় এ্যানিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ