মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নকল সোনার পুতুলসহ ‘জ্বিনের বাদশা’ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

নকল সোনার পুতুলসহ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মো. আব্দুর রশিদ (৩৫) ওরফে জিনের বাদশা নামে এক প্রতারককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামের রাজা মিয়ার ছেলে।

(১০ অক্টোবর) মঙ্গলবার রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকার একটি হাফেজিয়া মাদরাসার সামনে থেকে ওই ব‍্যক্তিকে আটক করে আব্দুল হাকিম নামের এক গ্রাম পুলিশ। পরে তার কাছ থেকে সোনার নকল মূর্তি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে জমা দেওয়া হয়।   চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, আটক ব‍্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে। তিনি জ্বিনের বাদশা পরিচয়ে নতুন হাট এলাকার আকবর আলীর স্ত্রী ফয়েরজানকে বিভিন্ন সময় মোবাইল ফোনে কল দিয়ে তার স্বামী-সন্তান মারা যাবে বলে ভয় দেখিয়ে ও গুপ্তধনের লোভ দেখিয়ে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নেন।

তিনি আরও বলেন, প্রতারক আব্দুর রশিদ গায়েবি সম্পদ দেওয়ার কথা বলে নকল সোনার আবরণ দেওয়া একটা মূর্তি দিতে চর ভূরুঙ্গামারীতে আসে। সন্ধ্যায় বাজারে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে গ্রাম পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সব স্বীকার করে। পরে স্থানীয়দের সহায়তায় আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানার পরে ব‍্যবস্থা নেওয়া হবে।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ