মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাড়ে ৩ ঘণ্টা পর সাইদ গ্রান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

সাড়ে তিন ঘণ্টায় পর রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট এই অভিযানে অংশ নেয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত ব্যক্তি মো. আনিসুর রহমান। তিনি বলেন, রাত ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে কিছুটা সময় লাগবে। প্রতিটি তলায় তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।   ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৩তলা বিশিষ্ট সাইদ গ্রান্ড সেন্টারের ১০তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। বহুতল ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় টার্ন টেবল লেডার (টিটিএল)।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ