বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফিং কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড এক সংবাদ সম্মেলন ডেকেছে।

আগামীকাল সোমবার (৯ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে ১১ তলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

গত ১৮ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা দরকার। ডাক্তাররা বলেছেন দেশে সুচিকিৎসা দেওয়া সম্ভব না। আমরা অনেকদিন ধরেই তাকে বিদেশে নেওয়ার কথা বলছি। কিন্তু সরকার গুরুত্ব দিচ্ছে না।

চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনি সমস্যায় ভুগছেন। তার হার্টের তিনটি ব্লকের মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। বিভিন্ন সময়ে তার পেটে পানি জমে যায়। তখন তাকে সিসিইউতে নেওয়ার প্রয়োজন পড়ে। এছাড়া আর্থরাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত ও চোখের প্রদাহ, হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ