সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ড. ইউনূস দুদকে হাজিরা দেবেন আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে । গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সকালের দিকে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও অন্য একজন দুপুরে হাজির হন বলে জানান তাদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। ব্যারিস্টার মামুন আরও জানান, বৃহস্পতিবার (আজ) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাকি দুজন হচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম ও পরিচালক মো. আশরাফুল হাসান। সকাল ৯টায় তারা দুদকে হাজির হবেন।

গত ৩০ মে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪(২)(৩) ধারায় মামলাটি করে দুদক। গ্রামীণ টেলিকমের আটজন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম। মামলায় ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ