সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ইউরোপীয় ইউনিয়নকে সিইসির চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সহযোগিতা চেয়ে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, সিইসি চিঠিতে বলেছেন, নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে, এটি অব্যাহত থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হবে।

চিঠিতে আরও বলেন, নির্বাচনে যত বেশি দেশি-বিদেশি পর্যবেক্ষক থাকবে, ‘নির্বাচন তত বেশি স্বচ্ছ হবে এবং সবার ওপর একধরনের চাপ থাকবে। দেশে-বিদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতাও এতে বাড়বে।’

আহসান হাবীব সাংবাদিকদের বলেন, তাঁরা মনেপ্রাণে বিশ্বাস করেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণে একটি ছোট দল হলেও পাঠাবে।

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে ইইউকে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি ইইউ বিষয়টি পুনর্বিবেচনা করবে।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ