শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের বিভিন্ন মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নামের বানান সংশোধন এবং সনদ ইংরেজিকরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। 

রোববার (১২ জুলাই) অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদরাসাসমূহের শিক্ষক-কর্মচারীদের জন্ম তারিখ সংশোধনের আবেদন মাদরাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক অত্র অধিদফতরে দাখিল করা হয়। 

আবেদনগুলো যাচাই-বাছাই করে দেখা যায়, সংযুক্ত তালিকায় বর্ণিত আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদের সঙ্গে এনআইডির নামের বানানের মিল নেই। এছাড়া তাদের দাখিলকৃত দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত নামের বানান ভুল রয়েছে এবং অনেকের দাখিল/এসএসসি সনদ বাংলায় রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদে ও এনআইডিতে নামের বানান ভুল থাকায় এবং দাখিল/এসএসসি সনদ বাংলায় হওয়ায় জন্ম তারিখ সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত ভুল নামের বানান সংশোধনপূর্বক এবং দাখিল/এসএসসি বাংলা সনদ ইংরেজি করে পুনরায় আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ