শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আল্লামা শেখ আহমদ অসুস্থ , দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস, প্রবীন আলেম আল্লামা শেখ আহমদ । একমাস যাবৎ একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। ভর্তিও হয়েছেন বিভিন্ন হাসপাতালে। বর্তমানে হাটহাজারী মাদরাসায় অবস্থান করছেন । অনেকটা শয্যাশয়ী তিনি।

এছাড়াও এলার্জি ও ঠাণ্ডা প্রকট আকার ধারণ করেছে। ডাক্তারের পক্ষ থেকে একদম কথা বলতে নিষেধ করা হয়েছে। আওয়ার ইসলামকে এসব তথ্য জানিয়েছে বিখ্যাত ওয়ায়েজ মাওলানা ওমর ফারুক সন্দ্বিপী।

তিনি দেশের আলেম-উলামা, ছাত্রজনতা ও সাধারণ মানুষের কাছে প্রবীন আলেম আল্লামা শেখ আহমদের সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া কামনা করেছেন।

হাটহাজারী মাদরাসাসূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত আল্লামা শেখ আহমদ। ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরল ও এজমা-ঠাণ্ডা ইত্যাদি রোগে আক্রান্ত।দেশ-বিদেশে তার ছাত্রদের কাছে বিশেষ দোয়া কামনা করা হয়েছে।

এক নজরে আল্লামা শেখ আহমদ

আল্লামা শেখ আহমদ ১৯৫০ সালে হাটহাজারীর দক্ষিণ মীরেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। শুরু থেকে দাওরা পর্যন্ত তিনি দারুল উলূম হাটহাজারী মাদরাসায় পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে হাটহাজারী মাদরাসাতেই তার শিক্ষকতা জীবন শুরু হয়। দীর্ঘকাল তিনি হাটহাজারীতে দরস দেন। প্রসিদ্ধ আছে, তিনি পড়াননি সিলেবাসে এমন কোনো কিতাব নেই।

তবে গত ২০০৪ সালে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়েই থাকে হাটহাজারী ছাড়তে হয়েছিলো। এরপর ২০০৪ সালে জামিয়া ওবাইদিয়া নানুপুরে শায়খুল হাদিস হিসেবে পাঠদান করেন। সর্বশেষ গত তিন বছর আগে তাকে পুনরায় হাটহাজারী মাদরাসায় নিয়োগ দেয়া হয়।

আল্লামা শেখ আহমদ এর ছাত্রবৃন্দ: ঢাকা ফরিদাবাদ মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, আল্লামা আব্দুল কুদ্দুস। ঢাকা শায়খ জাকারিয়া ইসলামিক রিচার্স সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান মুফতি মুফতি মিজানুর রহমান সাঈদ। জামেয়া রাহমানিয়া ঢাকার প্রধান মুফতি, মুফতি হিফজুর রহমান। মাওলানা আজিজুল হক আল মাদানী। ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদরাসার পরিচালক মাওলানা সাজিদুর রহমান। দারুল উলূম হাটহাজারীর সিনিয়র মুফতি, মুফতি কিফায়াতুল্লাহ। দারুল উলূম হাটহাজারীর মুহাদ্দিস, মাওলানা ওমর মেখলী। দারুল উলূম হাটহাজারীর মুফতি ও মুহাদ্দিস, মুফতি জসিম উদ্দীন। দারুল উলূম হাটহাজারীর সিনিয়র শিক্ষক, মাওলানা আহমদ দিদার কাসেমী। নাজিরহাট বড় মাদসার মুহাদ্দিস ও নায়েবে মুহতামিম, মুফতি হাবিবুর রহমান কাসেমী।

তার রচিত গ্রন্থাবলী: ১- تنظيم المخزون لأسماء العلوم والفنون ২- اصول حديث مع اصول تفسير ৩- قرآنى معلومات ৪- تنظيم الدراية فى الاحاديث الموضوعة ৫- تقرير ابوداؤد ৬- تقرير ترمذى ৭- منهاج البارى شرح بخارى جـ ১-২ ৮- ضياء البردة شرح قصيدة بردة

তাসাউফ তথা আধ্যাত্মিক পরিচয়: আল্লামা শেখ আহমদ মুফতিয়ে আজম, মুফতি ফয়জুল্লাহ রহ. এর হাতে বায়াত গ্রহণ করেন। মুফতি ফয়জুল্লাহ রহ.-এর ইন্তেকালের পর মাওলানা হাফিজুর রহমান (প্রকাশ পীর সাহেব) এর হাতে বায়াত গ্রহণ করেন। যিনি কুতুবে আলম আল্লামা জমীর উদ্দীন রহ. এর খলিফা ছিলেন।

আল্লামা জমীর উদ্দীন সাহেব রহ. ইমাম রব্বানী রশীদ আহমদ গাঙ্গুহী রহ. এর খলিফা ছিলেন। কয়েক বছর অতিবাহিত হওয়ার পর পীর সাহেব হুজুর রহ. আল্লামা শেখ আহমদকে খেলাফত প্রদান করেন। তারপর দারুল উলূম হাটহাজারীর মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর হাতে বায়াত গ্রহণ করেন ও খেলাফত লাভ করেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ