সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।  জি-২০ সম্মেলনে  যোগদানের লক্ষ্যে  বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে  অবস্থানরত শেখ হাসিনা আজ মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচের কাছে প্রেরিত এক চিঠিতে সম্প্রতি মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় দুঃখ  ও শোক  প্রকাশ করেন।

মরক্কোর প্রধানমন্ত্রীকে পাঠানো  এক শোক বার্তায় শেখ হাসিনা  বলেন, ‘গত রাতে মরক্কোর  এটলাস পর্বতমালায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে আট শতাধিক  মানুষের  মৃত্যু এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।’

তিনি বলেন,  বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগত পক্ষ থেকে  আমি এই মর্মান্তিক ঘটনায়  এই বিপুল সংখ্যক  মানুষের  প্রাণহানি এবং সম্পত্তি ধ্বংসের জন্য  গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের  আত্মার মাগফিরাত কামনা করছি  এবং শোকের এই মুহুর্তে আমরা  শোকাহত পরিবারের সদস্যদের এবং মরক্কোর জনগণের সাথে আছি।’

তিনি আরো বলেন, মহান আল্লাহ  তাদের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ