সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

হাসপাতালে ভর্তি ইসি রাশেদা-মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ঠান্ডা জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন তারা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, তারা দুই জনই ঠান্ডা জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। ডেঙ্গু টেস্ট করা হয়েছে কিন্তু নেগেটিভ এসেছে। তারা ভাল আছেন।

এর আগে মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (যুগ্ম-সচিব) কাজী শাহজাহান বলেন, জ্বর ও কাশি হওয়ায় আজ সকালে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

টিএ/