ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মোহাম্মদ ফয়জুল করিম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
৫ আগস্ট (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম কবীর আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শায়েখে চরমোনাইয়ের শারিরীক অবস্থা এখন অনেকটা ভালো। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে বিশেষ কারণে হাসপাতালের নাম হাইড রাখা হয়েছে।
শায়েখে চরমোনাইয়ের ছেলে সৈয়দ ফজলুল করিম মুজাহিদ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আব্বুর প্রধান সমস্যা তার ডেঙ্গু পজিটিভ ছিলো এবং প্রসাবে মারাত্মক পর্যায়ের ইনফেকশন। ডেঙ্গুর এমন ভেরিয়েন্ট ছিলো যে দুইবার আগে টেস্ট করার পরেও ধরা পড়েনি। পরবর্তিতে গভীর পর্যবেক্ষণের পর ডাক্তারগণ শিওর হয়েছà§
