সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

দ্বিতীয় কিস্তিতে ঋণের ১০ কোটি ডলার ফেরত দিল শ্রীলংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে নেয়া ঋণের দ্বিতীয় কিস্তি পরিশোধ করেছে শ্রীলংকা। ২০ কোটি ডলারের মধ্যে দ্বিতীয় কিস্তিতে ১০ কোটি ডলার ফেরত দিয়েছে দ্বীপ দেশটি।

গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে এ অর্থ পাঠানো হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

এর আগে গত ১৭ আগস্ট প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার ফেরত দিয়েছিল শ্রীলংকা। দ্বিতীয় কিস্তির পর বাকি থাকল ৫ কোটি ডলার। এই অর্থ চলতি মাসে ফেরত আসার বিষয়ে আশাবাদী এ কর্মকর্তা।

বাংলাদেশ নিজের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০২১ সালের সেপ্টেম্বরে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলংকাকে ২০ কোটি বা ২০০ মিলিয়ন ডলার ঋণ দেয়।

এক বছরের জন্য নেয়া এ ঋণ পরিশোধের কথা ছিল গত বছরের সেপ্টেম্বরে। তবে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলংকা ঋণ পরিশোধের জন্য সময় চায়। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। সর্বশেষ প্রতিবেশী দেশটিকে ঋণ পরিশোধের জন্য সময় দেয়া হয় সেপ্টেম্বর পর্যন্ত।

ঋণ চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ঋণের বিপরীতে লাইবর (বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট) হারের সঙ্গে আরো ১ দশমিক ৫ শতাংশ যোগ করে সুদ পরিশোধ করার কথা শ্রীলংকার। সে সুদ শ্রীলংকা নিয়মিত পরিশোধ করছে বলে আগেই জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ