সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ছাত্র সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ছাত্রলীগ আয়োজিত সর্ববৃহৎ ছাত্র সমাবেশের মঞ্চে উঠেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের মূল মঞ্চে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন বঙ্গবন্ধুকন্যা।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ’ আয়োজন করেছে ছাত্রলীগ।

এদিন সাড়ে তিনটার পরে শিখা চিরন্তন গেট দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন শেখ হাসিনা। তার আগমনে স্লোগান দিতে থাকেন সমাবেশে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের সমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে এসে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন তারা। দুপুর ১টার পর থেকে সমাবেশস্থলের প্রবেশমুখে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির গেট, বাংলা একাডেমির সামনের গেট, কালী মন্দিরের গেট ও রমনার আইইবির সামনের গেটেও ভিড় দেখা যায়। এসময় সমাবেশস্থলে প্রবেশ করতে নেতাকর্মীদের দীর্ঘ লাইন দেখা যায়।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ