মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নিহতদের মধ্যে অধিকাংশই বাস্তুচ্যুত। মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবস্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়নি, বরং বেসামরিক লোকজনের সমাগম এমনসব এলাকায় হামলা করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারাদেশে যে অভিযান চালিয়েছে- তাতে আরও ৩৩ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হন আরও ১৪ হাজারেরও বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, রাজধানীর পূর্বাঞ্চলীয় আলে অঞ্চলের আরও কয়েক কিলোমিটার উত্তরে একটি হামলায় আটজন নিহত হয়েছেন। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলাটি একটি বাড়িতে করা হয়েছে যেখানে যুদ্ধে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিল।

অন্যদিকে, দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ