শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গত দুই সপ্তাহে গাজায় ৯ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা ছিটমহলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহে ৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এটা গাজার মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ।

সোমবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক এই তথ্য জানান। তিনি বলেন, ইসরায়েলি বোমাবর্ষণের সঙ্গে স্থল হামলা ও তীব্র লড়াই চলছে। বিশেষ করে পূর্ব রাফাহ ও জাবালিয়ায় তীব্র যুদ্ধ চলছে।

স্টিফেন দুজারিক বলেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে ৮ লাখ ১২ হাজার রাফাহ এবং এক লাখের বেশি গাজার উত্তরাঞ্চলের। এখন পর্যন্ত গাজা উপত্যকার ৭৫ শতাংশেরও বেশি এলাকা (প্রায় ২৮৫ বর্গকিলোমিটার) খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, বড় আকারের বাস্তুচ্যুতির ফলে আশ্রয়কেন্দ্রের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। কোনও তাঁবু নেই এবং বিতরণের জন্য খুব কম আশ্রয় সামগ্রী উপলব্ধ থাকার কারণে ভয়াবহ জীবনযাত্রার পরিস্থিতি দেখা দিয়েছে। বাস্তুচ্যুত ব্যক্তিরা খান ইউনিসের খোলা জায়গা, ক্ষতিগ্রস্ত ভবন এবং কৃষি জমিতে আশ্রয় নিচ্ছে। সূত্র : সিএনএন

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ