সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ চত্বরের অন্যতম প্রধান প্রবেশদ্বার বাব আস-সিলসিলায় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

রোববার মুসল্লিদের ওপর এই হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার আল-আকসা মসজিদে চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইসরায়েলি বাহিনী। তারা আল-আকসা মসজিদ থেকে মুসল্লিদের বের করে দেয় এবং এর চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ইহুদি নববর্ষ রোশ হাশানা উপলক্ষ্যে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য পথ পরিষ্কার করতে এই পদক্ষেপ নেয় সৈন্যরা। এ সময় ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়।

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হয়রানি ও অনুপ্রবেশের বিরুদ্ধে আপত্তি জানাতে রোববার ফজরের নামাজের পর কিছু মুসল্লি ইসলামের অন্যতম পবিত্র ওই স্থানে জড়ো হয়েছিলেন।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা বলছে, বাব আস-সিলসিলার কাছে একজন পুরুষ ও বয়স্ক নারীসহ তিন মুসল্লিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেছে ইসরায়েলি বাহিনী। তারা আল-আকসার প্রবেশদ্বারের কাছে ইসরায়েলি এক বসতি স্থাপনকারীর হর্ন বাজানোর বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।

আল-মায়াদিন বলেছে, আল-আকসার ভেতর থেকে দুই মুসল্লিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। পরে তাদের অজ্ঞাত স্থানে নেওয়া হয়। মসজিদ চত্বরে বসতি স্থাপনকারীদের চলাফেরার বিভিন্ন ধরনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সূত্র: আলজাজিরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ