সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

২ ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় প্রায় ৪০০ বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড়সড় অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চালানো এই অভিযানে ৩৯৬ বাংলাদেশিসহ ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বুকিত বিনতাং এলাকায় সাড়াশি অভিযান চালানো হয়।

এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের শত শত অভিবাসী টেবিলের নিচে লুকিয়ে, দোকানের ভেতরে আশ্রয় নিয়ে কিংবা ছাদে উঠে পালানোর ব্যর্থ চেষ্টা করেন। মাত্র দুই ঘণ্টার অভিযানে গ্রেপ্তার করা হয় ৭৭০ জনকে।

ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক বসরি ওসমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ নারীসহ ৩৯৬ বাংলাদেশি নাগরিক। বাকিদের মধ্যে ২৩৫ জন মিয়ানমার, ৭২ জন নেপাল, ৫৮ জন ভারত ও ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক।

এছাড়াও বিভিন্ন দেশের আরো ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি বলেন, এদের বেশিরভাগকেই অনুমতির অতিরিক্ত সময় ধরে থাকা, বৈধ পরিচয়পত্র বহন না করা এবং অনুমতি ছাড়া কাজ করার মতো অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এদের অনেকেই তাদের নিজ দেশে দারিদ্র্য ও বেকারত্ব থেকে বাঁচতে মালয়েশিয়ায় এসেছিলেন।

বাসরি ওসমান বলেন, বুকিত বিনতাং অনেকদিন ধরেই হটস্পট।

নাইটলাইফ ও শহরের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে অনিবন্ধিত শ্রমিকদের জন্য এটি আকর্ষণীয় হয়ে উঠেছে। আমরা তিন সপ্তাহ ধরে পর্যবেক্ষণ চালানোর পর অভিযান পরিচালনা করি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ