সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আল এহসান একাডেমি লেস্টারের উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আল এহসান একাডেমি লেস্টারের আয়োজনে এক মনোজ্ঞ ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই, মঙ্গলবার বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত একাডেমির প্রাঙ্গণে এ সম্মেলন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুফতি হিফজুর করীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ও খতিবে বাংলা মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি তাঁর বক্তব্যে ইসলামী ঐক্য, তরবিয়তের গুরুত্ব এবং সমসাময়িক চ্যালেঞ্জসমূহ নিয়ে হৃদয়ছোঁয়া ও গভীর আলোচনা উপস্থাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম,  হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, হাফিজ মাওলানা শায়েখ সৈয়দ জুনায়েদ আহমদ, মাওলানা শাহ মাশুকুর রশীদ, হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ।

সম্মেলনে লেস্টার ছাড়াও বিভিন্ন শহর থেকে আগত উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও আধ্যাত্মিক, হৃদয়গ্রাহী ও বরকতময় করে তোলে। বক্তাগণ আখলাক, আদব, ইসলামী মূল্যবোধ এবং সমাজে দ্বীনের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

সম্মেলন শেষে মুসলিম উম্মাহর ইহকালীন ও পরকালীন সফলতা কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ