শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রিন্সিপাল হাবীবুর রহমানের সহধর্মিণীর মাগফেরাত কামনায় লন্ডনে দোয়া মাহফিল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর উদোগে, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির ও জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ.-এর সহধর্মিণী ইন্তেকালে তার মাগফেরাত কামনা করে লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার (২৬ মে) বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সহসভাপতি হাফিজ শহীর উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন এর পরিচালনায় শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন। 

বৃটেনের শীর্ষ আলেম ওলামাদের উপস্থিতিতে স্মৃতিচারণ করে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমার জামাতা আলহাজ্ব মাওলানা আতাউর রহমান বলেন, মরহুমা ইবাদত বন্দেগির পাশাপাশি গোপনে অসংখ্য অগণিত মানুষের সহযোগিতা করা তার অন্যতম বৈশিষ্ট্য ছিল। তিনি সত্যিকার অর্থে একজন মহীয়সী নারী ছিলেন। 

প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. সকল আন্দোলন সংগ্রামের এক নীরব সহযোগী ছিলেন দোয়া করি রাব্বে কারীম তাকে জান্নাতের আলা মাক্বাম দান করুন। 

দোয়া মাহফিলে বৃটেনের শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন  অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, মাওলানা গোলাম কিবরিয়া,  মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা ইমদাদুর রহমান মাদানী, মুফতি মাওলানা মওসুফ আহমদ, মাওলানা মামনুন মহী উদ্দীন, মাওলানা সালেহ আহমদ হামিদী, মাওলানা শাহনুর মিয়া,  মাওলানা আব্দুল আহাদ,  মাওলানা আনিসুর রহমান, মাওলানা মুহী উদ্দিন খান, মাওলানা আশরাফ খান, মুফতি  মাওলানা মাশহুদুর রহমান, মাওলানা মাসুম আহমদ, হাফিজ  মাওলানা আহবাবুর রহমান প্রমুখ। 

মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা ইমদাদুর রহমান মাদানী।

মরহুমার পাশাপাশি প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রঃ সহ সকল মুর্দেগানগনের জন্য এবং পরিবার পরিজনদের সবর দানের জন্য দোয়া করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ