সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিসহ প্রায় ৩১ হাজার অভিবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়ায় বেশ কিছুদিন ধরেই চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। ৮ মাস ধরে চলা এই অভিযানে শত শত অভিবাসীকে করেছে আটক, দেশটির ইমিগ্রেশন পুলিশ। আর সর্বশেষ সোমবার আটকদের মধ্যে রয়েছেন ১৭ বাংলাদেশী।

জানা গেছে, অনেক দিন যাবত দেশটিতে থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই, কিংবা সংস্কার করেনি তাদেরকেই ধরা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ধরপাকড় অভিযান নিয়ে অভিবাসীদের মধ্যে  ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক। মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এ অভিযান চালাচ্ছে বলে জানা যায়।

সোমবার বেরিতা আরটিএম ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩১ হাজার ১৯৬ অবৈধ অভিবাসী এবং ১ হাজার ১৮ নিয়োগকর্তাকে আটক করেছে অভিবাসন ইমিগ্রেশন বিভাগ। তবে এ অভিযানগুলোতে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তার সঠিক সংখা অজানা।

তবে সোমবার আটকদের মধ্যে বাংলাদেশের ১৭, ইন্দোনেশিয়ার ৫, মায়ানমারের ১২, শ্রীলঙ্কা ১ এবং নেপালের ২ নাগরিক রয়েছেন বলে জানা গেছে। যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

এমএন/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ