সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

দুবাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৫ প্রবাসী

দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী দুবাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

স্থানীয় তথ্য মতে, রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে নিহত হয়েছেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল, আ. হাকিমের ছেলে রাশেদ, লুৎফর রহমানের ছেলে মো. রানা এবং একই উপজেলার শেখ ইরশাদের ছেলে মো. রাজু।

আরো পড়ুন: সৌদিতে আগুনে পুড়ে মৃত্যু ৩ বাংলাদেশীর

এছাড়া নিহত হয়েছেন দোহার বাজার এলাকার বাসিন্দা মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া।

জানা যায়, নিহত সবাই আজমান প্রদেশে এক কোম্পানিতেই কর্মরত ছিলেন।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার বলেন, প্রতিদিনের মতো রবিবার সকালে গাড়িতে করে তারা কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে বিস্ফোরিত হয়। এতে ওই পাঁচজনের মৃত্যু হয়।

পরে তাদের অন্য প্রবাসী সহকর্মীরা কর্মক্ষেত্রের ইউনিফর্ম দেখে পরিচয় নিশ্চিত করে নিহতের পরিবারকে জানায়।

নিহতদের মধ্যে চারজনই জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। নেমে এসছে শোকের ছায়া।

এনএ/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ