কুয়েতের দক্ষিণাঞ্চলে শ্রমিকদের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১২ জুন) ভোরে মাঙ্গাফ শহরে এই ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে এখন পর্যন্ত কোনও বাংলাদেশি শ্রমিকের নাম পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং হেড অব চ্যানসেরি মো. মনিরুজ্জামান।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই খোঁজ-খবর নিচ্ছেন, ভবনটিতে কোনও বাংলাদেশি শ্রমিক ছিলেন কিনা। এ বিষয়ে মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের কাছে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনও বাংলাদেশি হতাহতের খবর নেই। যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছà