মালয়েশিয়ায় রাজধানীর অদূরে শাহ আলম শহরের ৩৬ নম্বর সেকশনে একটি কারখানার শ্রমিকদের হোস্টেলে পাকিস্তানির হাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইফতারের জুস পান করায় ওই পাকিস্তানির সঙ্গে বাংলাদেশি নাগরিকের বিরোধ দেখা দেয়।
শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুলিশ ঘটনার খবর পায়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ইফতারের সময় তার কমলার জুস পান করায় ৫১ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি ভুক্তভোগীর ওপর রেগে যান।
তদন্তে জানা গেছে, নিহত বাংলাদেশি একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন। সন্দেহভাজন