সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সৌদিতে চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সুদানের এক নাগরিককে হত্যার দায়ে ইথিওপিয়ান চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রিয়াদে ঐ চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সুদানি নাগরিককে হত্যার অভিযোগে চার ইথিওপিয়ান প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঐ চার প্রবাসীকে ভুক্তভোগীর হাত-পা বেঁধে ব্যাপক নির্যাতনের পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তবে সুদানি ঐ নাগরিককে হত্যার উদ্দেশ্য জানা যায়নি। এছাড়াও ছিনতাই, হত্যাচেষ্টা এবং বন্দুকের মুখে ডাকাতির অন্য মামলায়ও দোষী সাব্যস্ত করা হয়েছিল ঐ চার ইথিওপিয়ানকে।

সৌদি আরবের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তদন্তের পর সংশ্লিষ্ট আদালতে প্রবাসীকে হত্যার মামলাটি স্থানান্তর করা হয়েছিল। পরে সেই আদালতে মূল অপরাধের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

অভিযুক্তরা সৌদিতে লোকজনের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে অর্থ লুটপাট করতেন বলেও অভিযোগ ছিল। অভিযুক্তদের আইনজীবীরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন। তবে সুপ্রিম কোর্টও সাজা বহাল রাখেন। সৌদি আরবের রাজকীয় আদালতের অনুমোদনে বুধবার রিয়াদে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি আরবে হত্যা, সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়। এর আগে, গত বছরের ডিসেম্বর বাংলাদেশি ও ভারতীয় দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ