আওয়ার ইসলাম ডেস্ক
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। ৩০ দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য বই কিনতে অভিভাবকদেরও বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
মেলার বিভিন্ন স্টলে শিশু-কিশোরদের জন্য সাজানো হয়েছে নানা ধরনের ইসলামি ও শিক্ষামূলক বই। নবী-রাসুলদের জীবনী, সাহাবিদের কাহিনি, ইসলামি ইতিহাস, আদব-আখলাক, নৈতিক শিক্ষা ও সাধারণ জ্ঞানভিত্তিক বইয়ের পাশাপাশি রয়েছে রঙিন ছবি ও সহজ ভাষায় লেখা শিশুতোষ বই।
অভিভাবকেরা বলছেন, ছোটবেলা থেকেই শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চান তারা। বিশেষ করে মোবা