বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

এই শীতে খুশকিমুক্ত চুল চাই? জেনে নিন কার্যকর উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুশকি আসলে মাথার ত্বকের মৃত কোষ, যা স্বাভাবিকভাবেই ঝরে পড়ে। সাধারণত এই মৃত কোষ খালি চোখে ধরা পড়ে না। মাথার ত্বকে নতুন কোষ গঠনের সঙ্গে সঙ্গে পুরনো কোষ ঝরে পড়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যখন এই মৃত কোষ স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে ঝরতে থাকে, তখনই দেখা দেয় খুশকির সমস্যা। বিশেষত শুষ্ক ত্বকের অধিকারীরা শীতকালে এ সমস্যায় বেশি ভোগেন।

খুশকি পুরোপুরি দূর করা কঠিন হলেও মাথার ত্বকের সঠিক যত্ন নিলে সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শীতে স্ক্যাল্প হেলথ বজায় রাখতে যা যা করবেন—

নিয়মিত শ্যাম্পু করুন

মাথার ত্বক পরিষ্কার রাখতে শ্যাম্পু করা জরুরি। চাইলে প্রাকৃতিক পদ্ধতিতে চুল পরিষ্কার রাখতে পারেন।

রিঠার পানি:

কুসুম গরম পানিতে সারা রাত রিঠা ভিজিয়ে রেখে সকালে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি মাথার ত্বককে প্রাকৃতিকভাবে পরিষ্কার করে।

মৌরি–মেথির মিশ্রণ:

আধা কাপ মৌরি, এক-তৃতীয়াংশ কাপ মেথি,

দুটোই সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ঘন পেস্ট তৈরি করে সামান্য ভিজানো পানি মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এর পর শ্যাম্পু করলে খুশকি স্পষ্টভাবে কমে যাবে।

চুল আঁচড়ান সঠিক নিয়মে

চুল আঁচড়ানোর মাধ্যমেও খুশকি কমানো সম্ভব, তবে সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। মাথা নিচু করে চুল সামনে নিয়ে আসুন। ঘাড়ের দিক থেকে আঁচড় শুরু করে কপালের দিকে ধীরে ধীরে আঁচড়ান।

এভাবে আঁচড়ালে স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ে এবং খুশকি কমে যেতে সাহায্য করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ