বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

কাঁচা ডিম: উপকার নয়, বরং ক্ষতির ঝুঁকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডিম আমাদের প্রতিদিনের খাবারের অপরিহার্য অংশ। কেউ এটি সিদ্ধ, পোচ বা অমলেট করে খান, আবার কেউ কাঁচা ডিম খাওয়াকে অভ্যাসে পরিণত করেছেন। তাদের ধারণা, এতে বাড়তি পুষ্টি মেলে কিংবা যৌনশক্তি বৃদ্ধি পায়। কিন্তু চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন—এই ধারণা ভুল। বরং কাঁচা ডিম শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

রোগ জীবাণুর ঝুঁকি

কাঁচা ডিম খেলে শরীরে প্রবেশ করতে পারে সালমোনেল্লা ব্যাকটেরিয়া। এতে দেখা দিতে পারে তীব্র পেটব্যথা, ডায়রিয়া, বমি ও জ্বর। সময়মতো চিকিৎসা না নিলে অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্ত প্রয়োজন হতে পারে।

অ্যাভিডিনের ক্ষতি

কাঁচা ডিমে থাকা অ্যাভিডিন নামের উপাদান শরীরে বায়োটিন শোষণ বাধাগ্রস্ত করে। ফলে ত্বক, চুল ও স্নায়ুতন্ত্রে সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

হাফ বয়েলও নিরাপদ নয়

অনেকে মনে করেন হাফ বয়েল ডিম খাওয়া নিরাপদ। কিন্তু বিশেষজ্ঞদের মতে, হাফ বয়েল ডিমেও কিছু অংশ কাঁচা থেকে যায়, যা একইভাবে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ায়।যারা প্রতিদিন ডিম খান, তাদের জন্য সবচেয়ে নিরাপদ উপায় হলো পুরোপুরি সিদ্ধ ডিম খাওয়া। এতে শরীর প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিন পায়, আবার জীবাণুর ভয়ও থাকে না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ