বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

কাজে মন নেই, অবসাদে ভুগছেন? হতে পারে ভিটামিন বি১২-এর ঘাটতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীর সুস্থ রাখতে প্রতিটি ভিটামিন গুরুত্বপূর্ণ। ভিটামিন এ, সি বা ডি সম্পর্কে সচেতন থাকলেও ভিটামিন বি১২ অনেকের কাছে কম পরিচিত। রক্ত গঠন ও স্নায়ুতন্ত্রের সঠিক কাজের জন্য এটি অপরিহার্য।

ভিটামিন বি১২ মানবদেহে নিজে থেকে তৈরি হয় না। তাই খাবার বা ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করতে হয়। বিশেষ করে নিরামিষাশীদের দেহে ঘাটতি বেশি দেখা যায়, কারণ এটি উদ্ভিদভিত্তিক নয়। প্রধান উৎস হলো প্রাণিজ খাবার।

ভিটামিন বি১২-এর উপকারিতা

নতুন রক্তকণিকা ও কোষ তৈরিতে সাহায্য করে, অ্যানিমিয়ার ঝুঁকি কমায়, ডিএনএ ও জিনগত উপাদান তৈরিতে সহায়তা করে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, অস্টিওপোরেসিসের ঝুঁকি কমায়, চুল, নখ ও ত্বক সুস্থ রাখে, মানসিক অবসাদ কমাতে সাহায্য করে

ঘাটতির লক্ষণ

পায়ে ঝিঁঝিঁ ধরা বা অসাড় হওয়া, অতিরিক্ত ক্লান্তি, কাজে অনীহা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, শ্বাসকষ্ট, ত্বক বিবর্ণ হওয়া, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, মুখে ঘন ঘন আলসার, জন্ডিস বা অ্যানিমিয়ার লক্ষণ

কোথায় পাবেন ভিটামিন বি১২

ডিম, রেড মিট ও মুরগির মাংস, সামুদ্রিক মাছ, দুধ, দই, ছানা

নিরামিষাশীদের জন্য বি১২ সমৃদ্ধ ফুড সাপ্লিমেন্ট একটি ভালো বিকল্প। তবে দীর্ঘমেয়াদি অসুখ থাকলে খাদ্যতালিকা পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।ৎ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ