মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের আলিমে ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার’  রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের

তারাবির নামাজে কোন রাকাতে খতম করা উত্তম?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মুফতি মুনীর হোসাইন ||

সচরাচর কুরআন শরিফ খতম হলে বা তারাবিহর নামাজেও কুরআন মজিদ খতম করার সময় হাফেজ সাহেবগণ সাধারণত ১৯তম রাকাতে খতম করে ২০তম রাকাতে সূরা বাকারাহ'র শুরু থেকে কিছু অংশ পড়েন। আবার অনেকে ১৮তম রাকাতে খতম করে শেষ দুই রাকাতে শুরু থেকে কিছু তিলাওয়াত করেন। এ আমলের ভিত্তি কী? আর খতমের উল্লেখিত দু'টি পদ্ধতির কোনটি উত্তম?

উত্তর : ফুকাহায়ে কেরাম বলেন, নামাযের ভিতরে ও বাহিরে কুরআন শরিফ খতম হলে সূরা বাকারার প্রথম অংশ ‘মুফলিহুন’ পর্যন্ত পড়া মুস্তাহাব। তাই তারাবিহ নামাযের ক্ষেত্রেও উক্ত হুকুম প্রযোজ্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত আছে, 'রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন খতম করতেন সূরা নাস পড়ে, তখন তিনি সূরা ফাতিহাসহ সূরা বাকারার শুরু থেকে "মুফলিহুন" পর্যন্ত তিলাওয়াত শুরু করতেন। এরপর খতমের দোয়া পড়তেন।' (দারেমি, ১/২৯৫)

ইমাম নববী রহ. বলেন, ‘খতম শেষ করে পুনরায় খতম শুরু করা মুস্তাহাব।’ (আততিবয়ান, পৃ. ১৫৯)

তবে তারাবিহতে উত্তম হলো, ১৯তম রাকাতে খতম ও ২০তম রাকাতে সূরা বাকারার শুরুর অংশ না পড়ে  ১৮তম রাকাতে খতম করে শেষ দুই রাকাতে সূরা বাকারার কিছু অংশ তিলাওয়াত করা। যেন প্রথম ও দ্বিতীয় রাকাতে তিলাওয়াতের ধারাবাহিকতা বহাল থাকে। (আল ইতকান, ১/৩০০, খুলাসাতুল ফাতাওয়া, ১/৯৮, আদ্দুররুল মুখতার, ১/৫৪৬, আহসানুল ফাতাওয়া ৩/৫০৮)

লেখক : প্রধান মুফতি, জামিয়া আশরাফিয়া (মাদরাসা), শান্তিধারা, সাইনবোর্ড, ফতুল্লা, নারায়ণগঞ্জ

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ