সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মাহে রমজানে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা অঞ্চলে ভর্তুকিসহ খাদ্যপণ্য কর্মসূচি চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের ব্যয় কমানো এবং সামাজিক স্থিতিশীলতা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গালফ নিউজকে কর্তৃপক্ষ তথ্যটি নিশ্চিত করেছে।

আল ধাফরা পৌর কর্তৃপক্ষ জানায়, মোট ৮২৩টি খাদ্যপণ্য কম দামে সরবরাহ করা হবে। পাশাপাশি ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে আগের মতোই ভর্তুকি আগের মতোই বহাল থাকবে। রমজান উপলক্ষে নেওয়া এ কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে। 

কর্তৃপক্ষ বলছে, পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবারগুলোকে জীবনযাত্রার ব্যয় সামলাতে পারার ক্ষেত্রে সহায়তা করা, খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং প্রয়োজনীয় পণ্যের টেকসই সরবরাহ নিশ্চিত করাই এই পরিকল্পনার উদ্দেশ্য।

এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে আবুধাবি কো-অপারেটিভ সোসাইটি। আল ধাফরা অঞ্চলের ১৩টি খুচরা বিক্রয়কেন্দ্রে ভর্তুকিসহ পণ্য পাওয়া যাবে। 

এ ছাড়া সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে অর্ডার দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে পরিবারগুলো সহজে এসব পণ্য কিনতে পারে। সামাজিক সহায়তার অংশ হিসেবে বয়োজ্যেষ্ঠ নাগরিক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিনা খরচে বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সেবাও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ