শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি, নতুন নাম ‘আখিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নাজমুল হাসান||

বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার ও ‘স্প্রিন্টার’ খ্যাত তারকা সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি এক অনলাইন লাইভস্ট্রিমে তিনি আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠ করে শাহাদাহ গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আখিল’।

ইসলামিক ইনফরমেশন-এর প্রতিবেদনে জানানো হয়, ২৭ বছর বয়সী এই শিল্পী একটি লাইভস্ট্রিমের মাধ্যমে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। তার পূর্বের নাম ছিল ওকলি নীল সিজার-সু।

লন্ডনের শেফার্ডস বুশ এলাকা থেকে উঠে আসা সেন্ট্রাল সি বর্তমানে বিশ্বসংগীত অঙ্গনের অন্যতম আলোচিত মুখ। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘PlaqueBoyMax’-এর সঙ্গে লাইভ আলোচনার সময় তিনি জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এখন থেকে ‘আখিল’ নামে পরিচিত হতে চান। এর আগে তিনি তার ধর্মীয় বিশ্বাস নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেননি।

২০১৪ সালে সংগীতজগতে পথচলা শুরু করলেও ২০২১ সালের পর থেকেই তিনি ইউকে র‍্যাপ দৃশ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেন। প্রথম ব্রিটিশ র‍্যাপার হিসেবে এককভাবে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের রেকর্ড রয়েছে তার ঝুলিতে। ড্রেক ও জে. কোলের মতো বিশ্বসেরা শিল্পীদের সঙ্গে কাজ করে গত কয়েক বছরে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন।

নিজের দ্রুত উত্থান প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সেন্ট্রাল সি বলেছিলেন, “সবকিছু এত দ্রুত ঘটছে যে মাঝে মাঝে বিশ্বাস করাই কঠিন হয়ে যায়। আমি এতদিন ধরে এত দ্রুত দৌড়াচ্ছি যে এসব নিয়ে ভাবার সময়ই পাইনি।”

পেশাদার জীবনের ব্যস্ততার মধ্যেই তার এই ব্যক্তিগত ও আধ্যাত্মিক পরিবর্তন ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে তার অনুসারীরা তাকে শুভকামনা জানাচ্ছেন। মুসলিম কমিউনিটির পক্ষ থেকেও তার এই সিদ্ধান্তকে উষ্ণভাবে স্বাগত জানানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ