মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি অকিল উদ্দিন যশোরী

প্রশ্ন- জীবিত অবস্থায় সত্তর হাজার বার কালেমায়ে তয়্যেবা পড়লে বা মৃত ব্যক্তির জন্য সত্তর হাজার বার কালেমায়ে তয়্যেবা পড়ে ইসালে সওয়াব করলে মাগফিরাত পাওয়া যাবে কি?

উত্তর- কালেমায়ে তয়্যেবা পড়লে পাঠকারীর উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায় । হাদীসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় । একারণে কোন ব্যক্তি কালেমায়ে তয়্যেবা অধিক পড়লে অবশ্যই সে সওয়াব ও প্রতিদানের অধিকারী হবেন । আর এর সওয়াব মৃত ব্যক্তিদের প্রেরণ করলে বা নিজের জন্য গচ্ছিত রাখলে আশা করা যায় এ আমল তার মাগফেরাতের মাধ্যম হিসেবে হতে পারে ।

কিন্তু সত্তর হাজার বার কালেমায়ে তয়্যেবা পড়লে মাগফিরাত হয়ে যাবে এমন কোন হাদীস বর্ণিত হয়নি ।

"قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ."

الصحيح البخاري ١/ ٦١ رقم ٤٢٥ کتاب الصلوۃ، باب المساجد فی البیوت، المكتبة الأشرفية ديوبند.

বুখারী ১/৬১

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ